রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

১০০ কোটির ক্লাবে আমিরের ‘সিতারে জমিন পার’

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০০ কোটির ক্লাবে আমিরের ‘সিতারে জমিন পার’

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পার’ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। গত ২০ জুন হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এ মুহূর্তে আমির খান অভিনীত ও এস প্রসন্ন নির্মিত ‘সিতারে জমিন পার’ সিনেমাটি বেশ সফল ব্যবসা করে চলেছে।

‘সিতারে জমিন পার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমির খান ছাড়াও আছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও বেশ প্রশংসিত হচ্ছে।

এ সিনেমাটির গল্প খুবই ইমোশনাল, যা দর্শকদের হাসির সঙ্গে কাঁদাচ্ছেন। এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা। এতদিন বক্স অফিসে লক্ষাধিক নোট ছাপাচ্ছিল সিনেমাটি। বক্স অফিসে এটি কাজলের ‘মা’ ও ‘কান্নাপ্পা’ সিনেমার বিপরীতে রয়েছে। এ দুটি সিনেমাই ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘সিতারা জমিন পার’-এর বক্স অফিস কালেকশন সম্পর্কে কথা বললে, এই ছবি এখন বক্স অফিসে বেশ জোরে দৌড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিতারে জমিন পার’ সিনেমাটি উদ্বোধনী দিনে ১০.৭ কোটি রুপি আয় করে। শনিবার (২৮ জুন) নবম দিনে দেশীয় বক্স অফিসে ১২.৭৫ কোটি রুপি আয় করেছে।

সব মিলিয়ে সিনেমাটি ১০৮.৩০ কোটির ক্লাবে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিনেই এ সিনেমার আয় আরও বাড়বে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ