রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

ইটনায় জলমহাল নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইটনায় জলমহাল নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন




কিশোরগঞ্জে সরকারি ইজারা নেওয়া জলমহাল দলখকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মাছ লুটপাট, মামলাও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। জেলার ইটনা উপজেলার পাচকাহনীয়া (ভূগলী) জলমহাল নিয়ে এ বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাক এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন জলমহালটির ইজারাদার মো: ফরহাদ মিয়া। লিখিত বক্তব্যে তিনি তাঁর বিরুদ্ধে হয়রানি, জলমহালের মাছ লুটপাটের চেস্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ফরহাদ মিয়া বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে পাচকাহনীয় (ভূগলী) জলমহালটি ইজারা নেওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জলমহালটির দখল নেওয়ার উদ্দেশ্যে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকে বিরোধ আরও তীব্র হয়েছে বলে দাবি করেন তিনি।

ফরহাদের অভিযোগ, তাঁকে চাপে রাখতে একের পর এক মামলা করা হচ্ছে। পাশিপাশি জলমহালের মাছ লুটপাটের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে পরিবোরের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

জলমহালের পাহারাদারদের নিয়েও গুরুতর অভিযোগ তোলেন ইজারাদার। তাঁর দাবি, সম্প্রতি রাতের আঁধারে জলমহালের চারজন পাহারাদারদের ধরে নিয়ে আটকে রাখা হয়। এ সময় জলমহাল থেকে মাছ লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরে ওই পাহারাদারদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে পুলিশে দেওয়া হয়েছে বলে জানান ফরহাদ মিয়া। এর আগেও জলমহালের পাহারাদারদের নৌকা আটকে রাখার ঘটনা ঘটটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় জলমহালের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে বলে অভিযোগ তাঁর।

ফরহাদ মিয়া বলেন, জলমহালটি ইজারা নেওয়ার পর থেকে বিভিন্ন ধরণের হয়রানির শিকার হলেও থানা পুলিশ কিংবা আদালতের মাধ্যমে প্রত্যাশিত প্রতিকার পাননি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাঁর পরিচয় ও প্রভাব কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম রতন বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা অভিযোগ করেছেন, তাঁরা প্রমাণ দিক। আপনারা সবার বক্তব্য নিন, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, সংসদ সদস্যের বক্তব্যও নেন। সত্য যা পাবেন, সেটাই লিখবেন। আমার কোন আপত্তি নেই।’

সংবাদ সম্মেলনে বাড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, ইটনা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর শেখ, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রহিম, সাবেক বিএনপি নেতা নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ