
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে সকল উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিন টায় উত্তরা ব্যাংক পিএলসি লীড ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি কিশোরগঞ্জ এর আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উত্তরা ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. ফকরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম পরিচালক মো. মাজহারুল ইসলামসহ ১৩ উপজেলার ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় বক্তারা কিশোরগঞ্জ ১৩ উপজেলায় উদ্যোক্তা অনুসন্ধান করে অর্থায়ন বাস্তবায়ন করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ