রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন 

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ক্যান্সার কর্নার স্থাপনসহ চার দফা দাবি জানিয়েছে নারী উদ্যোগ কেন্দ্র (নউক)।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উইমেন্স ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম, নারী উদ্যোগ কেন্দ্রের (নউক)।

সংবাদ সম্মেলনে নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী ক্যান্সার চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো: জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ক্যানসার কর্নার স্থাপন ও কার্যকর করা; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করে প্রাথমিক ক্যানসার স্ক্রিনিং সেবা চালু করা; শহর ও গ্রামাঞ্চলে নারীদের মধ্যে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করা।

দাবিতে আরও বলা হয়, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীদের পরামর্শ, প্রাথমিক মূল্যায়ন, পরীক্ষা, চিকিৎসাসেবা ও রেফারেলের সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ জনবল নিশ্চিত করা, কেমোথেরাপি ও রেডিওথেরাপি সেবার সুযোগ সম্প্রসারণ এবং অতি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করতে হবে।

উপজেলা পর্যায়ে প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করে দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করারও দাবি জানানো হয়। একই সঙ্গে স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, চিকিৎসায় বিলম্বের ঝুঁকি এবং বিদ্যমান স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের পরীক্ষা, চিকিৎসা ও ওষুধপ্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি অতি দরিদ্র ক্যানসার রোগীদের বিনামূল্যে চিকিৎসা অথবা আর্থিক সহায়তার মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যানসার মোকাবিলায় শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং জেলা ও উপজেলা পর্যায়ে সহজলভ্য চিকিৎসাসেবা। সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

সংবাদ সম্মেলনে নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) কিশোরগঞ্জের রিজিওনাল কো-অর্ডিনেটর আবুল ফজল মোহাম্মদ আহাদ ও ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিডিয়া ইয়াসমিন সিলভাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ