
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | ১৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বিআরডিবির আওতাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় তিন দিন ব্যাপী সুফলভেগীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ জুন পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় উপজেলা অডিটোরিাম হলরুমে হাস-মুরগী ও গাভী পালনের বিষয় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হকের আয়োজনে অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. উজ্জল হেসাইন, জেলা বিআরডিবির উপপরিচালক শেফালী জাহান, কিশোরগঞ্জ সদর উপজেলার ইউআরডিও পলাশ রায়হান, মাঠ সংগঠক হেপী আক্তার সহ অন্যরা। বিভিন্ন গ্রাম হতে ১০ টি দলের ৮০ জন ঋণি সদস্য প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রশিক্ষনার্থীদের সামনে হাস-মুরগী ও গাভী পালনের সঠিক দিক নির্দেশনা তুলে ধরেন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ