
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০টি পদে মোট ২৬ জন প্রার্থীর মাঝে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: বদরুদুজা (বাবুল)। তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী মাখন দেবনাথ পেয়েছেন ৫৮ ভোট ও মো: শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ৬৭ ভোট। সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মো: আক্তার হোসেন। সাধারণ সম্পাদক পদে মো: শহিদুল হক ভূঞা রতন পেয়েছেন ২৪২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কামরুল ইসলাম ১৫ ভোট, মো: খুর্শিদ উজ্জামান জামাল ৪৪ ভোট, মো: রুহুল আমিন ফেরদৌস পেয়েছেন ১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জহিরুল ইসলাম বকুল ৯১ ভোট, মো: দিদারুল হক আসাদ ৮০ ভোট, পলাশ ধর ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম বিদ্যুৎ ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ আচার্য্য পেয়েছেন ১২৪ ভোট, মো: মাজহারুল ইসলাম ৪৫ ভোট। কোষাধ্যক্ষ পদে মো: জসিম উদ্দিন ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল ছাত্তার পেয়েছেন ৫৫ ভোট ও মো: নুরুল হক পেয়েছেন ৭৬ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো: গোলাপ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সহ প্রচার সম্পাদক পদে মো: সোলায়মান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মো: হাবিবুর রহমান হাবিব, মো: গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম রানা, মো: মজিবুর রহমান ও মোস্তাক আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম রতন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ