রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বত্রিশ খালপাড় ও উত্তর স্বল্পমারিয়া এলাকার ঘনবসতিপূর্ণ জনবসতির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের (৩৩ কেভি) বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর ( কিশোরগঞ্জ শাখা ) অফিসের সামনে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ রয়েছে। এ ছাড়া মসজিদটি ভবিষ্যতে তিনতলা ভবনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এমন একটি জনবহুল এলাকার ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন স্থাপন করা হলে শিশু-কিশোর, শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, এলাকার একমাত্র তারা মসজিদ ও মসজিদের নির্মিত মার্কেটের ওপর দিয়ে বিদ্যুৎ লাইনটি নেওয়া হচ্ছে। পাশাপাশি ঐতিহাসিক শহিদী মসজিদের দান করা ছয় শতাংশ জমিও এ লাইনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প নিরাপদ স্থান দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: ইশতিয়াক ইমন। এতে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তে জননিরাপত্তার ঝুঁকি বা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে জনস্বার্থে বিদ্যুৎ লাইনটি নিরাপদ স্থানে স্থানান্তর বা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।এ সময় এলাকাবাসীর গণস্বাক্ষর সংযুক্ত করা হয়।

 কিশোরগঞ্জ পিডিবি এর 

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন আমাদের দায়িত্ব মূলত বিদ্যুৎ বিতরণ করা। ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থাপনের কাজটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতাধীন। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগের কপিটি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এলাকাবাসী জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই তাঁদের প্রত্যাশা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ