
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. কামরুল ইসলামের অত্র ইউনিয়নবাসীর সাথে নির্বাচনী আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় বিন্নগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় সহস্রাধিক এলাকাবাসীর সাথে এই মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক আতাউল হাসান দিনারের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ফজলু মাস্টার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শুকুর আলী ও সমাজসেবক আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত মতবিনিময় সভায় প্রায় সহশ্রাধিক মানুষের উপস্থিতিতে জনসভাটি রূপ নেয়।
৮ নং মারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আসা প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর মিছিলে মুখরিত হয়ে ওঠে জনসভাটি। আলোচনাসভায় মো. কামরুল ইসলাম ইউনিয়নবাসীর স্বার্থে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন ত্যাগ তিতিক্ষার কথা ব্যাক্ত করেন। সেই সাথে এলাকাবাসীর সুবিধার্থে বিভিন্ন উন্নয়নের কথাও তুলে করেন।
সভায় তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি বাড়ির মানুষের সাথে রয়েছে তার আত্মার সম্পর্ক। তাছাড়া ৮ নং মারিয়া ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার কথা ব্যক্ত করেন এবং উপস্থিত সকল জনতার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ