শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কটিয়াদীতে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কটিয়াদীতে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় মো. শান্তু মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা।

সোমবার (৭ জুলাই) পৌর এলাকার চড়িয়াকোনা কাঠমহাল-সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন শান্তুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তবে কোন ধরনের যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ