
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে আরিয়ান স্মৃতি সংঘের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আরিয়ান স্মৃতি সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট কটিয়াদী বাজারের মেসার্স সিয়াম ট্রের্ডাসের স্বত্বাধিকারী আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা,উপজেলায় বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ শামসুল আরেফিন তারা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ,শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পূর্ব পাড়া সমাজসেবক মোঃ শরীফ উদ্দিন,কটিয়াদী স্বনির্ভর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজান মিয়া,মোঃ আলমগীর মিয়াসহ আরো অনেকে।
আয়োজকদেরকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের কুপ্রভাব থেকে দূরে থেকে দেশ ও সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানান।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ