শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কটিয়াদীতে মাদক-জুয়ার বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কটিয়াদীতে মাদক-জুয়ার বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এর ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে গেছে। সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের তৎপরতা কমেনি বলেও অভিযোগ করেন তারা।

এ পরিস্থিতিতে স্থানীয়দের উদ্যোগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। আয়োজকদের দাবি, কমিটির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পাশে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি মাসুদুজ্জামান বাবু, উপদেষ্টা আবুল কাশেম ও এস এম সাত্তার এবং সদস্য আরমান, সুমন, স্বপন, আলম ও আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তারের কারণে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। এতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। তারা বলেন, জেলা পুলিশ ও থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানকে সহযোগিতা করতেই এলাকাবাসী মাদক নির্মূল কমিটি গঠন করেছে। জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। তবে এলাকার একটি প্রভাবশালী মহল এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও দাবি করেন বক্তারা। এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ