শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেছেন, হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে অসদাচরণ বরদাশত করা হবে না। চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন সংসদ সদস্য।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জরুরি বিভাগে সবসময় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে অযথা রেফার করা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরই রেফারের ব্যবস্থা করতে হবে।

তিনি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়নে নিয়মিত নজরদারির কথাও জানান।

সংসদ সদস্য আরো বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের শূন্য পদগুলোও দ্রুত পূরণের প্রক্রিয়া চলছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ