শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের,গ্রীষ্মকালীন সবজি,মরিচ বীজ,লেবুর চারা বীজও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী)আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শফিকুর রহমান বাদল,উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৫৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার নির্ধারিত সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে আমন ধানের বীজ ও সার সহায়তা পাচ্ছেন। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং চলতি মৌসুমে আমনের আবাদ ও ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।তারা কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহারের পরামর্শ দেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ