
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোষ্ট ২৪
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ৩নং পশ্চিম জিনারাই গ্রামে নিজ অর্থায়নে খাল খনন ও ড্রেন নির্মাণ করে দৃষ্ট্রান্ত স্থাপন করলেন চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো: আতাহার আলী। তার এ মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানাযায়, চৌদ্দশত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম জিনারাই গ্রামে তৎকালীন সময়ে একটি খাল ছিল। এক সময় এলাকাবাসীর প্রয়োজনমতো খালটি ভরাট করে নেয়। খালটি ভরাট হওয়ার কারণে বর্তমানে কৃষিজমি সহ আশপাশের বাড়ি ঘর পানিতে তলিয়ে যায়। তাই এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করতে চৌদ্দশত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পশ্চিম জিনারাই গ্রামে সামছুদ্দিনের বাড়ি হইতে কালিকুমারের বাড়ি পর্যন্ত চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান মো: আতাহার আলীর নিজ অর্থায়নে উক্ত খালটি খনন ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। তার এ মানবিক কাজে খুশি এলাকাবাসী।
পশ্চিম জিনারাই ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: কাজল মিয়াসহ আরো অনেকে বলেন, এই খালটি ভরাট হওয়ার ফলে পাঁচ থেকে ছয় শত লোক বর্ষাকাল এলেই পানিবন্দি হয়ে থাকে। তাই আমাদের দু:খ দুর্দশার কথা চিন্তা করে আমাদের চেয়ারম্যান তার নিজ খরচে এই খালটি খনন এবং ড্রেন নির্মাণ কাজ করেন।
ফরিদ মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, এই খালটার কারণে প্রতিবছর আমরা পানিবন্দি হয়ে থাকি। তাই আমরা গ্রামবাসী একত্রিত হয়ে চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে তিনি খাল খনন ও ড্রেন নির্মাণ কাজের উদ্যোগ নেন। তার এ মানবিক উদ্যোগে আমরা খুবই খুশি।
এ ব্যাপারে চৌদ্দশত ইউনিয়ন চেয়ারম্যান মো: আতাহার আলী বলেন, ৩নং জিনারাই ইউনিয়নে সরকারি একটি খাল ছিল। বহুদিন পূর্বে এলাকাবাসী তাদের প্রয়োজনে এই খালটি ভরাট করে। বর্তমানে কয়েক বছর যাবৎ দেখা যায়, বর্ষাকাল এলেই এই এলাকার প্রায় ৫-৬শত লোক পানি বন্দি হয়ে পড়ে। তাই আমি এলাকার জনগণের কথা চিন্তা করে আমার নিজ অর্থায়নে খালটি খনন ও ড্রেন নির্মাণ কাজ শুরু করি। এবং মানুষ যাতে নির্বিঘেœ চলাচল করতে পারে সেই ক্ষেত্রে একটি রাস্তা তৈরী করার সিদ্ধান্ত নিয়েছি।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ