মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

যুব দলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ছয় নেতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুব দলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ছয় নেতা

ছবি: সংগৃহীত

-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর প্রকাশিত এই পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন কিশোরগঞ্জ জেলার ছয়জন নেতা।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই বছর পর সেই কমিটিকে সম্প্রসারণ করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে রেজাউল কবীর পলককে সিনিয়র সহসভাপতি এবং বিল্লাল হোসেন তারেককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ২৮ জনকে সহসভাপতি এবং ২৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে কিশোরগঞ্জ জেলার যে ছয়জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন, তাদের মধ্যে ভৈরব উপজেলার সাইদুর রহমান কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। পাকুন্দিয়া উপজেলার মঠখলা এলাকার খন্দকার আল আশরাফ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

এ ছাড়া তাড়াইল উপজেলার মজিবর রহমান ভূঁইয়া সবুজকে সহসাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলার অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জেলা সদরের অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাককে আইনবিষয়ক সম্পাদক এবং অষ্টগ্রাম উপজেলার অ্যাডভোকেট মাহবুবুল আলম আখতারকে মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর কিশোরগঞ্জ জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ