
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩ টায় তাড়াইল সাচাইল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কিশোরগঞ্জ ৩ ( করিমগঞ্জ – তাড়াইল) আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী মো: সারওয়ার হোসেন লিটনের
নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিল সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে সমবেত হন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমপি প্রার্থী মো: সারওয়ার হোসেন লিটনের নেতৃত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা জরুরি।
নেতাকর্মীরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।একই সঙ্গে তাঁরা নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। এতে তাড়াইল উপজেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ