রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলের বাসিক চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাকিম মুহা: ফজলুর রহমানের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব আলহাজ মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ট্রাস্ট বোর্ডের কেন্দ্রীয় নেতা আহমেদ আবু জাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাছিম খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থা ( কিশোরগঞ্জ শাখা ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক জিকুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য জোরদারের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ