
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় অবস্থিত সৌদি প্রবাসী তথ্য সেবা কেন্দ্র। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য সেবা প্রত্যাশিরা আসেন সেবা নিতে। বিশেষ করে সৌদি আরবে যারা প্রবাসী আছেন; তাদের ইকামা সংক্রান্ত যেকোন তথ্য সহায়তা, কফিলের মোবাইল নাম্বার বের করা, ইকামার জরিমানা চেক ও মামলা চেকসহ বিভিন্ন সমস্যার পরামর্শ এবং সরাসরি অনলাইনের মাধ্যমে ভুক্তভোগীদের সমস্যা সমাধান দিয়ে থাকেন এই সেবা কেন্দ্রে। তবে এসব সেবা নিতে কোনো টাকা লাগেনা বললেন প্রতিষ্ঠানটি স্বত্ত্বাধিকারী মো: জাকির হোসেন। জাকির হোসেনের এই ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন দূর-দুরান্ত থেকে আগত সেবা প্রত্যাশিরাসহ এলাকাবাসী।
রবিবার সরেজমিনে দেখাযায়, দেশের বিভিন্ন স্থান থেকে যাদের আত্মীয় স্বজন, ভাই-বোন রয়েছেন। তাদের সৌদিতে অবস্থানরত অবস্থায় সৌদি আরবে যাওয়ার নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সমস্যা নিয়ে সকাল থেকে কয়েকশত ভুক্তভোগী সেবা নিতে এসে ভিড় জমিয়েছেন। কেউ লাইনে অপেক্ষা করছে, কেউ পরামর্শ নিচ্ছে আবার কেউ সমস্যা জেনে বাড়ি ফিরছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা থেকে আগত মো: সুমন মিয়া বলেন, আমি ফেসবুকে ভিডিও দেখে আজ সকালে আসছি। আমি আট বছর আগে সৌদি আরবে গিয়েছিলাম। পরে যে কোন একটি সমস্যার জন্য দেশে আসছি। জাকির ভাই অনলাইনে দেখে বললো আট বছরের নিষেধাজ্ঞা এখনো দুই বছর বাকি আছে। তার সেবা অনেক ভাল। আমরা অনেক উপকৃত হই।
নজরুল ইসলামসহ আরো অনেক সেবা প্রত্যাশিরা বলেন, আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবে আমাদের যাওয়ার নিষেধাজ্ঞাসহ আরো অনেক সমস্যায় ভুগতেছিলাম। শুনলাম এখানে ভাল পরামর্শ ও সেবা পাওয়া যায়। তাই আসলাম। দেখি আসলেই আমরা সেবা পেয়ে খুবই খুশি।
কিশোরগঞ্জ শহরের নিউটাউন পশ্চিম তারাপাশার স্থানীয় এক ব্যাক্তি বলেন, জাকির হোসেন এখানে একটি সৌদি তথ্য সেবা কেন্দ্র খুলেছেন। এখানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চিটাগাং ও রাজশাহী থেকে প্রচুর লোক আসে। সেবা নিতে এসে তারা বলেন, আমাদের এই সমস্যা সৌদি আরব গিয়ে জানতে পাঁচলক্ষ টাকা খরচ হতো। এখানে আমরা বিনা খরচে সেবা পাচ্ছি। আমরা অনেক খুশি।
এ বিষয় প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো: জাকির হোসেন বলেন, আমি সৌদি আরবের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমার এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছি। যেন আমার দেশের প্রবাসী ভাইয়েরা বিদেশে যাওয়ার পরে যে ধরণের কাগজপত্রের জটিলতায় পড়ে বিশেষ করে সৌদি আরবে যারা প্রবাসী আছেন; তাদের ইকামা সংক্রান্ত যেকোন তথ্য সহায়তা, কফিলের মোবাইল নাম্বার বের করা, ইকামার জরিমানা চেক ও মামলা চেকসহ বিভিন্ন সমস্যার পরামর্শ এবং সরাসরি অনলাইনের মাধ্যমে ভুক্তভোগীদের সমস্যা সমাধান দিয়ে থাকি। আমার কাছে সেবা নিতে কোন টাকা লাগে না। ভূক্তভোগীরা যাতে সেবা নিতে পারে; যারা সৌদিতে বিভিন্ন সমস্যায় আছেন তাদের আত্মীয় স্বজন যাতে নির্ভিগ্নে সেবা নিতে পারে সেই লক্ষে আমার এই সৌদি প্রবাসী তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগ।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ