
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার করার লক্ষে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: সাইদুর রহমান।
মূখ্য আলোচক শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, বিশেষ আলোচক জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাবেক সিভিল সার্জন প্রিন্সিপাল ডা: আতিকুল সারেয়ার, আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ।
বক্তারা সভায় বাজারে খোলা তেলের ড্রাম ব্যবহার বাতিলসহ কনজুমার পণ্যের গুনগতমাণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ