শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

তাড়াইলে বড় ভাইয়ের অফিস কক্ষে ছোট ভাইয়ের তালা ঝুলানোর অভিযোগ

ইমরান হোসেন   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে বড় ভাইয়ের অফিস কক্ষে ছোট ভাইয়ের তালা ঝুলানোর অভিযোগ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামের ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমম্বয়ক মো: আবু তাহেরের অফিসে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে নতুন তালা ঝুলানোর অভিযোগ উঠেছে তারই ছোট ভাই মো. আবু সাঈদ নিজামীর বিরুদ্ধে।

এ বিষয় ভুক্তভোগী মো: আবু তাহের (৬৫) মো. আবু সাঈদ নিজামী ও তার ভাতিজা আলী হোসেনকে অভিযুক্ত করে গত ২৩ জুলাই তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা করেন। ভুক্তভোগী মো: আবুতাহের উপজেলার ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক। অন্যদিকে অভিযুক্ত মো. আবু সাঈদ নিজামী ভুক্তভোগী মো: আবু তাহেরের সহোদর ছোট ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. আবু তাহের ২০০৮ সাল থেকে ইছাপশর-বেলংকা গ্রামে জামিয়াতুল ইসলাম আল মাদানিয়া মাদরাসার নিচতলায় ইসলাহুল মুসলিমীন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক হিসাবে সংগঠনের অফিস পরিচালনা করে আসছেন।

জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা অফিসে প্রবেশ করে আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। এ সময় অফিসের ভেতরে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পারিবারিক ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কিছু নগদ অর্থ ছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে অফিস খোলার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করেন।

তাড়াইল থানায় অভিযোগটি জমা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন অভিযোগকারী।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ইছাপশর গ্রামের বাসিন্দা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো. আবু তাহের এর অফিসে তালা দেওয়ায় বিষয়ে লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ