রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে ১৪৫৫ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে ১৪৫৫ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়া পাড়া থেকে ১৪৫৫ পিস ইয়াবাসহ মোরশেদা (২২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।

আটক মোরশেদা আক্তার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে।

বুধবার (১৫ জুলাই) রাত ৮ টায় চৌদ্দশত জালিয়া পাড়া এলাকায় মো. মেরাজ মিয়ার সুমাইয়া জিপসাম ও আর সিসি ডিজাইন এর সামনে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী শ্যামল ছায়া নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মোরশেদা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন

বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ