শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

‎কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হাজী মো. ইসরাইল মিঞার মতবিনিময় সভা

রকি হাসান, স্টাফ রিপোর্টার   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হাজী মো. ইসরাইল মিঞার মতবিনিময় সভা

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

‎আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক ভিপি ও জনতার মেয়র হাজী মো. ইসরাঈল মিঞা।

‎শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় শহরের সতাল কলেজিয়েট স্কুল মাঠে ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

‎সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ মানিক। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড একটি উর্বর ও সম্ভাবনাময় ওয়ার্ড। এ এলাকার মানুষের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তারা বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট, মাদকসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

‎সভায় বক্তব্য রাখেন এটিএম মোস্তফা, নিজাম উদ্দিন নয়ন, খায়রুল ইসলাম, শাহাদাৎ হোসেন মন্টু, হাজী আ. কাউয়ুম, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র সরকার, মো. শামীম, আতিকুল ইসলাম শামীম, তারেকুজ্জামান প্যানেল, দীন মোহাম্মদ উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি শরিফুল নিশাদ, ওয়ালি উল্লাহ রাব্বানী তকি, হাজী রফিকুল ইসলাম বাবুল, বাদলুর রহমান বাদল, মাওলানা মোহাম্মদ কাউয়ুম জামি প্রমুখ।

‎সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া।

‎সভায় হাজী মো. ইসরাঈল মিঞা বলেন, “আমি যদি কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে নির্বাচিত হতে পারি, তাহলে কিশোরগঞ্জ পৌরসভাকে যানজটমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নরসুন্দা নদী দখলমুক্ত করতে কাজ করবো। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকদের সুশৃঙ্খল জীবনব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেব।”

‎তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য।

‎মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ