রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

সোনালী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোনালী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সোনালী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব-দুস্থ-অসহায়দের মাঝে ১০কেজি চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় চৌদ্দশত ইউনিয়নে সমাজ কল্যাণ সংস্থার স্বত্ত্বাধিকারী ও চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী ১৫০জন অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানাযায়, সোনালী সমাজ কল্যাণ সংস্থার স্বত্ত্বধিকারী মো. আতাহার আলী তার এলাকায় দুস্থ, গরীব, অস্বচ্ছল ও অসহায়দের মাছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের অনুদান দিয়ে আসছে। বিশেষ করে চাউল, ডাল, আটা ও আলু এবং গরীব মেধাবী স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতি ৬মাস পরপর হাতের লেখার খাতা এবং রিকশা চালকদের জন্য রিকশার টায়ার বিনামূল্যে বিতরণ করে আসছে।
খাদ্য সামগ্রী নিতে আসা আবুল কালাম নামের এক ব্যক্তি বলেন, আমার বয়স ৭০ বছর হবে। আমার জীবনে এমন চেয়ারম্যান আর পাইছিনা। আমাদের প্রতি মাসে একবার চাল, ডাল, ও আলুসহ অনেক কিছুই দেয়।
নূরজাহান নামের এক বৃদ্ধসহ আরো অনেকে বলেন, আমাদের চেয়ারম্যানের মতো আর কোন চেয়ারম্যান নাই। আমগো চাইল দিছে, ডাইল দিছে, আলু দিছে। সে অনেক ভালো মানুষ। আমরা তার জন্য দোয়া করি।
এ বিষয় সোনালী সমাজ কল্যাণ সংস্থার স্বত্ত্বাধিকারী ও চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতাহার আলী বলেন, দান করা আমার নেশা। গরীবদেরকে দিতে পেরে আমার অনেক ভালো লাগে। আমার নিজ অর্থায়নে প্রতি মাসেই ২০০-৩০০ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ ১৫০ জন দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আসা করি আমার এ উদ্যোগ ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টা করব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ