মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার অভিষেক ও সাংগঠনিক পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের সদস্য, মানবাধিকারকর্মী, সমাজসেবক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাজাহারুল ইসলাম। বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান ও জেরিন সুলতানা। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লুৎফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান সারোয়ার রাজন, কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক উপকমিটির সভাপতি মো. আলা উদ্দিন, তদন্ত উপকমিটির সভাপতি মো. ফকরুল ইসলাম ভূইয়া, সালিশ উপকমিটির সভাপতি মো. সেলিম, লিগ্যাল এইড উপকমিটির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক অ্যাডভোকেট সুমন ঘোষ এবং যুগ্ম দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মেশারফ হোসেন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার সংরক্ষণ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং সদস্যদের শপথ গ্রহণ করানো হয় এবং সকল নেতৃবৃন্দ ও সদস্যদেরকে আইডিকার্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ