শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ভূমি দখলের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে জেলার কালিবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার গোলাপ মাস্টারের ছেলে সাইদুর রহমান লনি ও ফখরুদ্দীনের ছেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তির ওপর নজর দিয়ে বিভিন্ন সময়ে নামমাত্র মূল্যে জমি বিক্রির চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণ নাশসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমি দখলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করন।

মানববন্ধনে হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ