
রকি হাসান | শুক্রবার, ২২ মে ২০২৬ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্ব চরপাড়াতলা গ্রামের আনোয়ার (৩৫) নামের এক যুবককে নির্মমভাবে হাত্যাকান্ডের ছয় দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে চরমভাবে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
এলাকাবাসীর দাবী, উক্ত খুনের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এদিকে ছয়দিন পার হলেও উক্ত খুনের সাথে জড়িত আসামীদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ বাদীপক্ষ।
নিহত আনোয়ারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারের সঙ্গে চাচা মরম আলীর জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিস-দরবার হলেও সমস্যার সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে বিরোধ আরও প্রকট আকার ধারণ করে। এরই জের ধরে গত শুক্রবার ১৫মে দুপুরে মরম আলী তার ছেলে ও অন্যান্যদের নিয়ে আনোয়ারকে তার ঘর থেকে টেনে হেচড়ে বাহির করে লোহার রড, লাঠি সোটা দিয়ে দীর্ঘ সময় নির্যাতন চালায়। এক পর্যায় তাকে নির্মমভাবে কুপিয়ে পূর্বচর পাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনসহ আরো অনেকে বলেন, আনোয়ারকে হত্যা করে আসামীরা পলাতক রয়েছেন। এদের মধ্যে এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। আমরা এলাকাবাসী পক্ষ থেকে সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এ বিষয়ে কটিয়াদীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, আনোয়ার নামের এক যুবককে হত্যাকান্ডের ঘটনায় আসামীরা পলাতক রয়েছেন। তাদের মেবাইল ফোন বন্ধ থাকায় আসামীদের লোকেশন শনাক্ত করা সম্ভব হয়নি। আশাকরি আগামী দু’তিন দিনের মধ্যেই আমরা সকল আসামীদেরকে গ্রেফতার করতে পারবো।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ