মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত

জুন মাসে প্রথমবারের মতো সৌর শক্তি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) একটি জ্বালানি থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে প্যারিস থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ক্লিন এনার্জির পরিবর্তন নিয়ে গবেষণাকারী এম্বার গ্রুপ জানিয়েছে, জুন মাসে ইউরোপে বিদ্যুতের ২২ দমমিক ১ শতাংশ সৌর প্যানেল থেকে এসেছে।

ব্রিটিশ-ভিত্তিক প্রতিষ্ঠানটির মতে, এটি পারমাণবিক শক্তি থেকে ২১ দশমিক ৮ শতাংশ এবং বায়ু টারবাইন থেকে ১৫ দশমিক ৮ শতাংশের চেয়ে এগিয়ে আছে। গ্যাসের পরিমাণ ১৪ দশমিক ৪ শতাংশ ও জলবিদ্যুৎ থেকে ১২ দশমিক ৮ শতাংশ।

এম্বার আরো বলেন, কমপক্ষে ১৩টি দেশ সৌর শক্তির উৎপাদনের ক্ষেত্রে তাদের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। ইউরোপের জন্য বায়ু বিদ্যুৎ উৎপাদনেও একটি নতুন রেকর্ড ছুঁয়েছে এবং কয়লা কখনও ইউরোপের বিদ্যুৎ উৎপাদনের এত কম অনুপাতের জন্য দায়ী ছিল না।

এম্বার অনুমান করেছে যে, এটি মহাদেশ জুড়ে ৬ দশমিক ১ শতাংশ, যা ২০২৪ সালে ৮ দশমিক ৮ শতাংশ ছিল।

এম্বার বলেন, কিন্তু বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সাথে সাথে, ২০২৫ সালের প্রথমার্ধে কয়লার ব্যবহার ২০২৪ সালের একই সময়ের তুলনায় এখনও বেশি ছিল ।

প্রথম ছয় মাসে বিদ্যুতের চাহিদা গত বছরের তুলনায় দুই শতাংশেরও বেশি ছিল।

সূত্র : এএফপি ও রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ