মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি

রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় বাজারে ফিরেছে চাঙাভাব। ডজনপ্রতি দাম ১৫ থেকে ২০ টাকা কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে, বাড়ছে বিক্রিও। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায়।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার থেকে এমন তথ্য পাওয়া গেছে।

দোকানদাররা জানাচ্ছেন, পরিচিত ক্রেতাদের কাছে ডজনপ্রতি ডিম ১০৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। ফলে পিসপ্রতি দাম পড়ে যাচ্ছে ৮ টাকা ৭৫ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত। ঈদের আগে এই দাম ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা, যা এখন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পাইকারি পর্যায়েও দাম কমেছে। বর্তমানে প্রতি ডিম পাইকারিতে বিক্রি হচ্ছে ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সায়।

ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, “বাজারে প্রোটিনজাত পণ্যের মধ্যে ডিমই সবচেয়ে সাশ্রয়ী। আগে সপ্তাহে এক ডজন নিতাম, এখন ২ ডজন নিচ্ছি। কারণ এখন দাম নাগালের মধ্যে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ