রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

বিদায় নিল সব আর্জেন্টাইন দল, ব্রাজিলের ৪ দলই নকআউটে

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদায় নিল সব আর্জেন্টাইন দল, ব্রাজিলের ৪ দলই নকআউটে

ক্লাব বিশ্বকাপ থেকে বোকা জুনিয়র্স আগে থেকেই বিদায় নিয়েছিল। ক্ষীণ একটা আশা ছিল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিভারপ্লেটের। তবে সে আশাটাকে বাস্তবতায় রূপ দিতে পারেনি দলটা। ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে বসেছে তারা। আর তার ফলে বিশ্বকাপ থেকে দলটা বিদায় নিল প্রথম রাউন্ড থেকেই। আর্জেন্টিনা থেকে আসা দুই দলেরই বিদায়ঘণ্টা বেজে গেল তাতে।

ওদিকে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের পোয়াবারো চলছেই। আফ্রিকান মামেলোদি সানডাউনসের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্লুমিনেন্স চলে গেছে শেষ ষোলোয়। এর ফলে ব্রাজিলের সব দলই চলে গেছে নকআউটে।

শেষ ষোলোয় যেতে হলে রিভারপ্লেটকে হারাতে হতো ইন্টার মিলানকে। দলটা আগের ম্যাচে মন্তেরের সঙ্গে ড্র করেই বিপদটা বাধিয়েছিল। সে কারণে শেষ ম্যাচটা জিততে হতো তাদেরকে। তা হলে কোনো হিসেব ছাড়াই দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারত তারা।

কিন্তু তা আর হয়নি। দলটা বিপদে পড়েছে ম্যাচের ৬৬ মিনিটে। এর আগ পর্যন্ত গোল না পেলেও ইন্টারকে ঠিকই রুখে দিতে পেরেছিল তারা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস মার্তিনেজ। ১০ জনের দলে পরিণত হয় রিভারপ্লেট। এরপরই কাজটা সহজ হয়ে যায় ইন্টারের। ৭০ মিনিটে গোল করেন ফ্রান্সেসকো পিও এসপোসিতো। যোগ করা সময়ে আলেসান্দ্রো বাস্তোনি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনজালো মন্তিয়েল। ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিভারপ্লেটকে। দিনের অন্য ম্যাচে মন্তেরে ৪-০ গোলে হারিয়েছে উরাওয়া রেড ডায়মন্ডসকে। তাতেই ইন্টার আর উরাওয়া চলে যায় শেষ ষোলোয়, বিদায় নেয় রিভারপ্লেট।

ওদিকে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স রুখে দিয়েছে মামেলোদি সানডাউনসকে। বলের দখল থেকে শুরু করে লক্ষ্যে শট, সব কিছুতে আফ্রিকান মামেলোদির আধিপত্য ছিল ম্যাচে। তবে এতকিছুর পরও ব্রাজিলের দলটা মাথা নোয়ায়নি। দারুণভাবে রুখে দিয়েছে প্রতিপক্ষকে। এফ গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দল হয়ে তাই তারা চলে গেছে শেষ ষোলোয়। সেরা দল হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, শেষ ম্যাচে তারা হারিয়েছে উলসান হুন্দাইকে।

ফ্লুমিনেন্সের এই ম্যাচের পর ব্রাজিলের সব দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেল। পালমেইরাস, বোতাফোগো আর ফ্লামেঙ্গো আগেই নক আউটের টিকিট কেটেছিল।

শেষ ষোলোয় চার দল আছে ব্রাজিলের। শেষ আটেও যে একটা থাকবে, তাও নিশ্চিত হয়ে গেছে। নক আউটের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পালমেইরাস আর বোতাফোগো। ওদিকে ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ফ্লুমিনেন্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলানকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ