শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

“সৃজনের মাঝে, মননের খোঁজে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জারীগান।

গত বুধবার রাতে মঠখোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নতুন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই জারীগানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঠখোলা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাঈদুজ্জামান (সৈয়দ)। এগারসিন্দুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি নেতা ও বিশিষ্ট্য ব্যবসায়ী মো: বকুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগারসিন্দুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মুর্শিদ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর (সানবীম)। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সমাজসেবক মো: মুক্তার উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এগারসিন্দুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী মো: এখলাছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এগারসিন্দুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মো: হাবিবুর রহমান (মুর্শিদ)।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে মনোজ্ঞ জারীগান উপভোগ করেন।

উদ্যোক্তারা জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে দুরে রাখতে তাদের এই ভিন্ন আয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ