
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | ১০৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
অত্যন্ত আনন্দমুখোর পরিবেশে কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি: মো: মহিউদ্দিন বাবুল, সম্পাদক: ফুরকান উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক: মো: নজরুল ইসলাম সরকার বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপস্থিত সদস্যদের ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনে মো. মহিউদ্দিন বাবুল সভাপতি পদে ৯৮ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অন্য দিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ আলী পেয়েছেন ৩৬ ভোট। বাতিল হয়েছে ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুরকান উদ্দিন মানিক ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্য দিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী ফারুক আহমেদ বাবু পেয়েছেন ৩৯ ভোট। বাতিল হয়েছে ৩ ভোট। সাংগঠনিক পদে মো: নজরুল ইসলাম সরকার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্য দিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী আশ্রাফুল ইসলাম ভূয়া পেয়েছেন শূন্য ভোট, মো: নুরুল হক পেয়েছেন ২২ ভোট এবং মো: রায়হান উদ্দিন ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে ১৪১জন ভোটারের বিপরীতে ৩টি পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ