রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের সারাদিন পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের সারাদিনের সম্পাদক দিলরুবা আনামের সভাপতিত্বে এবং জাভেদ ইকবালের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেওয়া হয় ।

দৈনিক আজকের সারাদিনের নিজস্ব প্রতিনিধি জামাল উদ্দিন বলেন, “বর্তমানে আমি দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রাইম টিভিতে কাজ করছি। তবে আমার সাংবাদিকতার পথচলার প্রথম পাঠশালা দৈনিক আজকের সারাদিন।এই প্রতিষ্ঠান থেকেই আমার সাংবাদিকতার হাতেখড়ি। আজকের সারাদিন আমাকে সাংবাদিকতার জগতে প্রবেশের সুযোগ করে দিয়েছে, সংবাদ লেখা থেকে শুরু করে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ববোধ ও পেশাগত মূল্যবোধ শেখার পথ দেখিয়েছে।প্রতিষ্ঠানটির প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আজও অটুট। আমার সাংবাদিকতা জীবনের স্মৃতির সঙ্গে দৈনিক আজকের সারাদিনের নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাই আজকের এই ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আমার জন্যও আনন্দ ও আবেগের একটি বিশেষ দিন।

২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আজকের সারাদিনের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে দোয়া করি, পত্রিকাটি যেন বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। আগামী দিনগুলোতে দৈনিক আজকের সারাদিন আরও সমৃদ্ধ, সাফল্যমণ্ডিত ও পাঠকপ্রিয় হয়ে উঠুক এটাই আমার আন্তরিক প্রত্যাশা।

কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু বলেন, “২০০৪ সালে কামরুল আনাম ভাইয়ের হাত ধরে কিশোরগঞ্জে দৈনিক আজকের সারাদিন পত্রিকার যাত্রা শুরু হয়। দীর্ঘ এই পথচলায় পাঠকদের ভালোবাসা ও আস্থা ছিল পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি। চার পৃষ্ঠার এই পত্রিকাটি প্রকাশ করতে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ টাকা ব্যয় হয়। অথচ পাঠকদের কাছ থেকে পত্রিকার মূল্য নেওয়া হচ্ছে মাত্র ৫ টাকা। ফলে বর্তমান সময়ে পত্রিকাটির নিয়মিত প্রকাশনা ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন তারপরও পাঠকদের প্রতি দায়বদ্ধতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় থেকেই দৈনিক আজকের সারাদিনের প্রকাশনা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে এই পথচলা অব্যাহত রাখতে কিশোরগঞ্জের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি ।

সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে দৈনিক আজকের সারাদিন আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “দৈনিক আজকের সারাদিনের প্রতিষ্ঠাতা কামরুল আনামের বড় ভাই বদরুল আনাম ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। কামরুল আনামও ছিলেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই। পত্রিকাটি কীভাবে আরও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তিনি প্রায়ই আমার সঙ্গে পরামর্শ করতেন।

হঠাৎ যখন কামরুল আনামের মৃত্যুর সংবাদ শুনতে পাই, বিষয়টি আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তাঁর মৃত্যুর পর আমার মনে আশঙ্কা তৈরি হয়েছিল হয়তো দৈনিক আজকের সারাদিনের পথচলা থেমে যাবে। কিন্তু তার সহধর্মিণী দিলরুবা আনাম অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আমি আশা করি, আগামী দিনেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে আরও বহুদূর এগিয়ে যাবে। তিনি দৈনিক আজকের সারাদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হিসেবে মাসুদুল হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সম্পাদক দিলরুবা আনাম ও সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরে উপস্থিত অতিথিদের মধ্যে কেক বিতরণ করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ