শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ব্রেড, বিস্কুট এ্ন্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় বেকারি মালিকদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শহরের কালিবাড়ি মোড় চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা: সাব্বির আহমেদ, সহ সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো: বাবুল আহমেদ, সাংগঠনিক মো: আজিজুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও উপদেস্টা সমবেশ চন্দ্র দত্তসহ সংগঠনের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বেকারি শিল্পের প্রধান কাঁচামালের দাম বেড়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা টিকিয়ে রাখতে হিমসিম খাচ্ছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে জেলার অনেক ক্ষুদ্র বেকারি বন্ধ হয়ে যেতে পারে। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেযে বক্তারা ৫ দফা দাবির একটি  স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর পেস করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ