শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম এর উদ্যোগে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আস্থা ফাউন্ডেশনের সহযোগিতায় তিন শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এ ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চক্ষু ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০জন বলান্টিয়ার, তিন জন ডাক্তার ও ১১ জন নার্স এবং সহকারী চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও চশমা বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রত্যন্ত এলাকায় এমন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবাগ্রহীতাদের কয়েকজন জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। যেখানে চোখের ডাক্তার দেখাতে ৮০০-১০০০ টাকা ভিজিট লাগে; সেখানে ফ্রিতে চিকিৎসা পেয়ে আমরা সবাই খুশি।

চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, মূলতঃ বিভাগীয় বা জেলা শহর এই জনপদ থেকে অনেক দূরে হওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না। গরীব ও অসহায় সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ