
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন (ওসিভি) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. নাজমুল করিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার ১৪৫টি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ৭ হাজার মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি জেলার হোসেনপুর, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলায় মোট ৭ লাখ ২৫ হাজার ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্ধারিত কর্মসূচির আওতায় এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ