শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জ সদর লতিবাবাদ শাখা কৃষি ব্যাংকের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ সদর লতিবাবাদ শাখা কৃষি ব্যাংকের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতাহার অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংক কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন শাখার আওতায় সুবিধাভোগিদের মাঝে ১০৯৮ টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার লতিবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওতায় লতিবাবাদ কৃষি ব্যাংক শাখা অফিসে এসব কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী মহা ব্যবস্থাপক আনোয়ার হোসাইন, ব্যবস্থাপক মো. মাসুদ রানা ও উর্দ্ধতন মুখ্য কর্মকর্তা মো. তারেখ পারভেজ।

লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ চরপাড়া গ্রামের নুরবানু বলেন, খুব কস্ট করে সংসার চালাই। ফ্যামিলিকার্ড হাতে পেয়ে আমরা খুব খুশি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফ্যামিলিকার্ড সুবিধাভোগী মুফাসিরা আক্তার বলেন, কৃষি ব্যাংকের আওতায় আজ ফ্যামিলিকার্ড পেয়ে আমরা খুশি। আমরা আগামীকাল থেকে ২৫০০ টাকা করে পাব। এখন ছেলেমেয়ের লেখাপড়াসহ আমাদের সংসার চালাতে কিছুটা হলেও উপকার হবে।

এ ব্যাপারে লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, সমাজসেবা এবং কৃষি ব্যাংকের যৌথ উদ্যোগে আমরা মাঠ পর্যায় গ্রাহকদের সাক্ষর ও একাউন্ট খুলে সম্পন্ন করে আমরা গ্রাহকদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করে আমরা গর্বিত।

লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, লতিবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোট ১১০৮ টি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে গতকাল প্রধানমন্ত্রী ১০টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন বাকি ১০৯৮ টি ফ্যামিলি কার্ড আমরা আজ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিতরণ করতে পারবো বলে আশা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ