শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার এলাকার খবর
Advertise with us

কিশোরগঞ্জে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

ছবি: কিশোরগঞ্জ পোস্ট ২৪

নানান কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের মতো কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোছা: মোস্তারী কাদেরী, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন Kishoreganj Post 24-এর খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি
মো. জাভেদ ইকবাল
সম্পাদক ও প্রকাশক
মো. ইমরান হোসেন
ঠিকানা

এই ওয়েবসাইট থেকে লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ